Thursday, April 30, 2026

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফর স্থগিত ঘিরে জল্পনা

Date:

Share post:

দেশের সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ যাওয়ার কথা ছিলো শুক্রবার৷ হঠাৎই সেই সফর স্থগিত করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

চিন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে বিষয়টি পর্যবেক্ষণের জন্য শুক্রবার লাদাখ যাওয়ার কথা ছিল রাজনাথের।
সঙ্গে যাওয়ার কথা ছিলো ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নরবনে’র৷ গত ৫ মে থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্ত বিবাদ নতুন করে শুরু হওয়ার পর এটাই ছিল প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবিত প্রথম সফর। কিন্তু হঠাৎই বাতিল করা হয়েছে এই সফর৷ সফর বাতিল করার কথা জানানো হলেও ঠিক কী কারণে সফর স্থগিত, তা সরকারিভাবে বলা হয়নি৷ কারন হিসেবে শুধু বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর লাদাখ সফর পুনর্নির্ধারিত হবে। এ ঘটনায় রাজধানীতে জল্পনা তৈরি হয়েছে৷ একাধিক অসমর্থিত সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক থেকে সরতে হতে পারে রাজনাথ সিংকে৷ দিনকয়েকের মধ্যেই না’কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী৷ সে কারনেই রাজনাথকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে৷

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...