Wednesday, May 13, 2026

একুশের লড়াইয়ের সুর বাঁধতে আজ তৃণমূলের মেগা ভার্চুয়াল সভা

Date:

Share post:

একুশে জুলাই এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি করতে আজ দলীয় সাংসদ বিধায়ক এবং সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টে এই বৈঠক হওয়ার কথা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া থাকবেন সাংসদ, বিধায়ক, সভাধিপতি, সভাপতিসহ দলের শীর্ষ নেতৃত্ব।

একুশের বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে দলীয় নেতৃত্বের স্ট্র‍্যাটেজি নির্দিষ্ট করে দেবেন মমতা।
তৃণমূল সূত্রে খবর, বিজেপির ভাষা সন্ত্রাস, বিজেপির ধর্মীয় রাজনীতির অভিযোগ, কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে বঞ্চনার বিষয়গুলি বৈঠকে তুলে ধরা হবে। জেলা, ব্লক থেকে একবারে পঞ্চায়েত-পুরসভাস্তরে এই আন্দোলন নিয়ে যেতে চায় তৃণমূল।
আনলক ১ ও ২-এ ধারাবাহিকভাবে ভার্চুয়াল সভা করছে বিজেপি। গেরুয়া শিবিরকে ফাঁকা মাঠ ছাড়তে রাজি নয় শাসকদল। একই সঙ্গে নিয়ম ভেঙে কর্মিসভা করতেও নারাজ তৃণমূল নেত্রী। সেই কারণেই ভার্চুয়াল সভার আয়োজন।
পাশাপাশি তৃণমূল সূত্রে খবর, খুব শীঘ্রই ‘সোজা বাংলায় বলছি’ শীর্ষক ক্যাম্পেনে নামতে চলেছে দল। ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’র পর তৃতীয় ক্যাম্পেন বা প্রচারাভিযান। যদিও তৃণমূলের তরফ থেকে এই ধরণের কোনও ক্যাম্পেন বা অভিযানের কথা সরাসরি অস্বীকার করা হয়েছে। এখন বিকেলের ভার্চুয়াল মেগা সভায় নেত্রী কী বার্তা দেন সে দিকেই থাকে তৃণমূল।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...