Friday, May 15, 2026

দুষ্কৃতী ধরতে গিয়ে সংঘর্ষে কানপুরে নিহত আট পুলিশ

Date:

Share post:

কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে তল্লাশি অভিযান চালানোর সময় অপরাধীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন পুলিশ কর্মী। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। নিহতদের মধ্যে এসপি পদমর্যাদার এক অফিসারও আছেন। জানা গিয়েছে, খুনের মামলার আসামী ও কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে খুঁজতে তল্লাশি অভিযান চালানোর সময় দুষ্কৃতীদের গুলির সামনে পড়ে পুলিশ বাহিনী। প্রাণ হারান এসপি দেবেন্দ্র মিশ্র সহ ৮ পুলিশ কর্মী। নিহতদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর ও পাঁচ পুলিশ কনস্টেবলও আছেন। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন আরও ১২ জনের বেশি পুলিশ কর্মী। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ও ফরেনসিক দল এলাকায় পৌঁছয়। প্রশাসন সূত্রে খবর, পুলিশের দলটি কানপুর দেহাতের শিবলি থানা এলাকার বিকরু গ্রামে অভিযান চালাতে গিয়েছিল। অভিযুক্ত বিকাশ দুবের বিরুদ্ধে সন্তোষ শুক্লা নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে ২০০১ সাল থেকে। উল্লেখ্য, এই সন্তোষ শুক্লা বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারের মন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

Related articles

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

IPL: জাতীয় দলের সতীর্থকে বর্ণবিদ্বেষী মন্তব্য! বিতর্কে অর্শদীপ

আইপিএলের (IPL) মধ্যেই বিতর্কে অর্শদীপ সিং(Arshdeep Singh)। বর্ণবিদ্বেষী মন্তব্যের সমালোচিত পাঞ্জাব তনয়। পাঞ্জাব কিংসের বোলারের মন্তব্যকে ঘিরে তোলাপাড়...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...