Friday, April 3, 2026

আইএএসদের দফতর বদল

Date:

Share post:

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নয়া সচিব হলেন রজীব কুমার। শুক্রবার সন্ধেয় বদলির জেরে অপ্রচলিত শক্তি দফতরের থেকে বদলি হয়ে শিক্ষা দফতরে এলেন রাজীব কুমার। একাধিক আইএএস অফিসার দফতর বদলের নির্দেশ প্রশাসনের। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।

অনিল ভার্মা : শিক্ষা দফতরের ছিলেন। গেলেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অ্যাসিস্ট্যান্ট চিফ সেক্রেটারি পদে

বরুণ কুমার রায় : বিজ্ঞান ও প্রযুক্তি দফতর থেকে গেলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরে

ধেন্দুপ লামা : পঞ্চায়েত দফতরের সচিব থেকে তিনি গেলেন রাজীব কুমারের ছেড়ে যাওয়া অপ্রচলিত শক্তি দফতরে

সুমন্ত চৌধুরী : এটিআইয়ের ডিজির দায়িত্বের সঙ্গে দেওয়া হলো বিশ্ব বাংলার দিল্লির রেসিডেন্ট কমিশনারের ওএসডি পদ

তেজস্বী রানা : পার্সনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দফতরের ওএসডি থেকে ভূমি ও ভুমি রাজস্ব এবং উদ্বাস্তু পুনর্বাসন দফতরের ওএসডি পদে এলেন।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...