Monday, June 8, 2026

করোনা মোকাবিলায় শহরের ১৯টি এলাকা চিহ্নিত করে কড়া পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। আর বাংলার সিংহভাগ সংক্রমণ ও তার ফলে মৃত্যুর ঘটনা কলকাতা শহরজুড়েই। তাই লকডাউনে ফের কড়াকড়ি কলকাতার অনেক অংশে। শহরের ১৯টি এলাকা চিহ্নিত করে লকডাউন কঠোর করছে কলকাতা পুরসভা। এই ১৯টি এলাকায় শেষ ১৪ দিনে ক্রমশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সেই সব জায়গার তালিকা লালবাজারের হাতে তুলে দিয়েছে কলকাতা পুরসভা।

জানা গিয়েছে, পুরসভার সেই তালিকা ধরে ওই এলাকাগুলিতে ফের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে যাতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করা যায়, এবং সেখানকার মানুষ অন্য জায়গায় যেতে না পারেন, তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

পুরসভার তালিকা অনুসারে যে সমস্ত এলাকাগুলি ঘিরছে কলকাতা পুলিশ। সেই ১৯টি এলাকা হল—

(১) ৯/এএইচ/সি, মারাঠা ডিচ সরণী, বাগবাজার

(২) ৯/এইচ/৬, মারাঠা ডিচ সরণী, বাগবাজার

(৩) আরিফ রোড ( ১/২ আরিফ রোড)

(৪) অধরচন্দ্র দাস লেন ৫) ২০/১ এন, মতিলাল বসাক লেন

(৬) পি ১২ (কাঁকুড়গাছি ), সিআইটি স্কিম ৭ এম

(৭) সায়ন টাওয়ার্স-৬৪ এ আলিপুর রোড

(৮) ৫ বি জাজেস কোর্ট

( ৯) ২ জাস্টিস মাধবচন্দ্র রোড

(১০) ১১ এলগিন রোড

(১১) ২৫ শরৎ বসু রোড

(১২) ৪৯ বি চক্রবেড়িয়া রোড

(১৩) ৬ এ, এন এস সি বোস রোড, টলিপার্ক অ্যাপার্টমেন্ট

(১৪) গল্ফ ক্লাব রোড

(১৫) ১৩৮ পূর্বালোক

(১৬) ডোভার লেন

(১৭) ১/১ পণ্ডিতিয়া রোড

(১৮) ৮/৪ বি পণ্ডিতিয়া রোড

(১৯) ৫৫ এ ডক্টর শরৎ ব্যানার্জি রোড

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...