Friday, May 15, 2026

তাজপুরে সমুদ্রে নেমে মৃত পর্যটক, নিখোঁজ ১  

Date:

Share post:

সমুদ্রে স্নান করতে নেমে তাজপুরে তলিয়ে গেল এক যুবক। নিখোঁজ এখনও ১জন । মৃতের নাম গোলাম মহম্মদ(২৫)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি গাড়িতে করে হাওড়া থেকে দিঘা বেড়াতে এসেছিলেন পাঁচ যুবক। শনিবার সকালে পাঁচ বন্ধুর মধ্যে তিনজন তাজপুরে বেড়াতে এসে উত্তাল সমুদ্রে স্নানে নামেন। বারণ না শুনে স্নানে নামার কিছু সময় পর ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যায় তিন জন। উজির আহমেদ নামের বছর ৩০-এর এক যুবক নিজের চেষ্টায় পাড়ে উঠে এলেও বাকি দু’জন উঠতে পারেননি। খবর পেয়ে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ তল্লাশি চালিয়েও মহম্মদ জুনেত(৩০)এর কোনও খোঁজ পাওয়া যায়নি । তিন যুবকের মধ্যে জুনায়েতের বাড়ি হাওড়ার শিবপুরের ৫নম্বর বস্তি এলাকায়।

উজির আহমদের বাড়ি বৈদ্যবাটিতে আর গোলাম মহম্মদের বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। কাঁথির এস ডি পিও অভিষেক চক্রবর্তী বলেন, ‘সমুদ্রে স্নানে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখন আরও একজন। তল্লাশি চলছে ।’

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...