Tuesday, May 12, 2026

সত্যি হলো আশঙ্কা! করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় রাশিয়াকে টপকে তৃতীয় ভারত

Date:

Share post:

অবশেষে আশঙ্কাই এবার সত্যি হল। বর্তমানে মারণ ভাইরাস করোনায় আক্রান্তের নিরিখে রাশিয়াকে ছিটকে দিয়ে বিশ্বে তৃতীয়স্থানে চলে এল ভারত। এখন ভারতের আগে শুধু আমেরিকা আর ব্রাজিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখন দেশে আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার ৩৯৬। এদিকে, আজ রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে সংখ্যাটি ছিল সংখ্যা ছিল ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫। কিন্তু তার পর থেকে তা আরও বেড়েছে। এবং সেটা রাশিয়াকে ছাপিয়ে গেছে।

তালিকা অনুযায়ী বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। বর্তমানে সে দেশে আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৮ হাজার ৩৭৬। আর প্রথম স্থানে যথারীতি রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৯ লক্ষ ৫২ হাজার ১৭১।

আর এই মুহূর্তে চতুর্থ স্থানে চলে যাওয়া রাশিয়ায় এই সংখ্যাটা বর্তমানে ৬ লক্ষ ৮১ হাজার ২৫১।

অন্যদিকে, এখনও পর্যন্ত তৃতীয় স্থানে থাকা ভারতে এই ভয়ঙ্কর রোগে প্রাণ গেছে ১৯ হাজার ২৬৮ জনের। সেখানে অনেকটাই পিছিয়ে রাশিয়ার সংখ্যা ১০ হাজার ১৬১ জন।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যুর সংখ্যা বর্তমানে ৬৪ হাজার ৩৬৫ জন। আর শীর্ষে থাকা আমেরিকায় মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...