Monday, May 18, 2026

ফের পতন সোনার দামে !  

Date:

Share post:

ফের পতন সোনার দামে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সোনার দাম নামতে শুরু করায় বিনিয়োগকারীদের খানিকটা দুশ্চিন্তা বেড়েছে।

দেশে কোথায় কত সোনার দাম দেখে নিন…

সোমবার গোল্ড ফিচার্স ০.৩৬ শতাংশ পড়েছে। যার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১৭৪ টাকা সস্তা হয়েছে। ফলে সোনার দাম ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৭, ৮৭২ টাকায়। বহু দিন বাদে সোনার দাম গিয়ে ঠেকেছে ৪৮ হাজার টাকার নিচে।

সোনার দাম কলকাতায় এদিন ছিল ২৪ ক্যারেটে ৪৮ হাজার ,৩৩০ টাকা। ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৭,২৭০ টাকা। এদিন সকালের সেশনে যদিও মনে করা হচ্ছিল যে খানিকটা উন্নতি হতে পারে সোনার দরের, তবে তা সেভাবে পরিলক্ষিত হয়নি।

সোনার দাম মুম্বইতে ২৪ ক্যারেটে ৪৭,৪৭০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেটে ৪৮,৩৩০ টাকা। চেন্নাইতে ৫০,৮৬০ টাকা রয়েছে ২৪ ক্যারেটে। অন্যদিকে বাগিচা শহর বেঙ্গালুরুতে সোনার দাম ২৪ ক্যারেটে ৪৯,৭৭০ টাকা হয়েছে।

পাশপাশি রুপোর দামও এদিন পতনমুখী। প্রতি কেজিতে রুপোর দাম ১৭২ টাকা কমেছে। রিপোর দাম ০.৩৫ শতাংশ কমেছে প্রতি কেজিতে। ফলে রুপোর দাম গিয়ে দাঁড়িয়েছে ৪৯,০০৫ টাকা প্রতি কেজিতে।

Related articles

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...