Monday, May 18, 2026

দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার প্রক্রিয়া মুর্শিদাবাদ জেলায়

Date:

Share post:

আমফানের ক্ষতিপূরণের টাকা নিয়ে কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কথা বলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। এবার সেই পথে হাঁটলেন মুর্শিদাবাদের তৃণমূল জেলার সভাপতি আবু তাহের খান।সোমবার তিনি জানান, “এই জেলার যারা আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জলঙ্গী ব্লক এলাকায়।” তাঁর কথায়, “ইতিমধ্যেই জেলার সব নেতা-নেত্রীদের জানানো হয়েছে যদি কেউ আমফানের টাকা নিয়ে দুর্নীতি করে থাকে, তাহলে কাউকে রেয়াত করা হবে না।” জেলা সভাপতি আরও বলেন তিনি বিশেষ সূত্রে জানতে পেরেছেন দুর্নীতির প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রাজ্য সরকারকে ফেরত পাঠানো হচ্ছে। এদিকে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে। তাঁর মতে, নির্বাচনী কৌশল নিয়ে শুদ্ধিকরণের চেষ্টা হচ্ছে। একই সুর বিজেপি’র।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...