Sunday, June 7, 2026

দুর্গাপুরে শপিং মল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ শিল্পপতি !

Date:

Share post:

শপিং মল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন শিল্পপতি! দুর্গাপুরে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে অপহরণের আশঙ্কা করা হচ্ছে। রাজেশ জৈন নামে ওই শিল্পপতি নিখোঁজ হওয়ার পর থেকে শহরের শিল্প ও বাণিজ্য মহলে আশঙ্কা ছড়িয়েছে। পুলিশ তাঁর খোঁজ পেতে তৎপর হয়ে উঠেছে। স্থানীয় ও পুলিশ জানিয়েছে, নিখোঁজ ওই শিল্পপতির বাড়িতে রবিবার সন্ধ্যায় একটি উড়ো ফোন এসেছিল।
নিখোঁজ শিল্পপতি রাজেশ জৈন দুর্গাপুরের ফরিদপুর সংলগ্ন ন্যাচারাল হাইটস নামে একটি বহুতল আবাসনের বাসিন্দা। রবিবার বেলা আড়াইটে নাগাদ তিনি নিজের গাড়ি চড়ে সিটি সেন্টারের জংশন মলের একটি নামি সেলুনে চুল কাটতে যান। তারপর থেকেই রাজেশের আর কোনও খোঁজ নেই। সেখান থেকেই তাঁকে অপহরণ করে হয় বলে অভিযোগ।

রাজেশের পরিবারের পক্ষ থেকে বিষয়টি দুর্গাপুর পুলিশকে জানানো হয়। স্থানীয় ফরিদপুর ফাঁড়ি ও সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ আধিকারিকরা দ্রুত তল্লাশি ও তদন্তের কাজে নেমে পড়েন। পুলিশের একটি দল রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ জংশন মলে এসে খোঁজ খবর নিতে শুরু করেন। ওই মলের মলের নিজস্ব সিসিটিভি ফুটেজ এবং মলের মধ্যে থাকা দোকানগুলির নিজস্ব সিসিটিভি ফুটেজ জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। সেই ফুটেজ থেকে সম্ভাব্য অপহরণকারী ও তাদের ব্যবহৃত গাড়ির হদিশ মিলতে পারে বলে পুলিশ আশাবাদী।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, “আমরা গোটা ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। এখন তদন্ত চলছে।” নিখোঁজ নাকি আত্মগোপন তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

Related articles

সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?

রাজ্য সরকারের কাজ জনমুখী করার জন্য দলের কড়া নজরদারি চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পণ্ডিত...

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...