Friday, May 8, 2026

৪০ শিল্পীতে ছাড় টলিউডে, ঘোষণা মমতার

Date:

Share post:

টলিউডে দেশের মধ্যে প্রথম শুরু হয়েছে শুটিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী সহ সর্বাধিক ৩৫ জন নিয়ে শুটিং শুরু হয়েছে স্টুডিও পাড়ায়। তবে নবান্নে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে টলিউডের প্রতিনিধিরা জানান, অল্প সংখ্যক শিল্পী নিয়ে কাজ করার ফলে অনেকেই কাজ পাচ্ছেন না। একেই প্রায় তিন মাস বসে আছেন তাঁরা। তারপর শুটিং শুরু হলেও সবাই সুযোগ না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। এই কথা শুনে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীদের কাজের সুযোগ বাড়ানোর জন্য ৩৫-এর জায়গায় ৪০ জনকে নিয়ে শুটিং করার অনুমতি দিচ্ছে রাজ্য সরকার। তবে সেক্ষেত্রে শিল্পীদের সংখ্যা বাড়াতে হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি টেলিভিশন সিনেমা জগতের সকলে।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট রাইটার এবং পরিচালকদের পরামর্শ দেন করোনা সচেতনতার বার্তা যেন টিভি সিরিয়ালের গল্পের মধ্যে দিয়ে দেওয়া হয়।

Related articles

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...