Friday, May 8, 2026

কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে যানজটের সমস্যা অব্যাহত, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

Date:

Share post:

কিছুতেই মিটছে না ভবানীগঞ্জ বাজারের যানজটের সমস্যা। ইতিমধ্যেই ট্রাফিকের তরফ থেকে গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি ফাইন প্রক্রিয়া চালু হয়েছে। কিন্তু পুলিশ সরতেই ব্যাপক যানজট তৈরি হচ্ছে ভবানীগঞ্জ বাজারে। যানজটের অন্যতম প্রধান কারণ পার্কিং। রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে মোটরবাইক, রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকা রিক্সা, টোটো।

ব্যবসায়ীদের একাংশের কথায়, যানজটের কারণে তাঁদের ব্যবসা নষ্ট হচ্ছে। দুপুর গড়াতেই দেখা যায় বিরাট ট্রাকের লাইন। সাধারণ মানুষের অসচেতনতা যানজটের কারণ বলে মনে করছে ব্যবসায়ী মহল। কোচবিহার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক চাঁদ মোহন সাহা বলেন, “কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হলেও সাধারণ মানুষ নির্বিকার। সমস্যা মোকাবিলার জন্য বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমরা। প্রশাসন যথেষ্ট সহযোগিতা করলেও লাভ হয়নি।”

কোচবিহার জেলার ডিএসপি ট্রাফিক চন্দন দাস বলেন, “যানজট সমস্যা গোটা কোচবিহার জেলার একটি অন্যতম সমস্যা। নতুন কোনও পদ্ধতি বার করে যানজট সমস্যা মোকাবিলার চিন্তাভাবনা রয়েছে পুলিশের। আমরা বিষয়টির দিকে নজর রাখছি।”

Related articles

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...

আমাদের যাত্রা হল শুরু: কবিপ্রণাম করেই সূচনা তৃণমূলের নৈতিক আন্দোলনের

"আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার।" শনিবার কবিপ্রণাম করেই তৃণমূলের নৈতিক আন্দোলন শুরু হচ্ছে৷ রবীন্দ্রজয়ন্তী...