Friday, May 8, 2026

মিড ডে মিলের পদ্ধতি মেনে অভিভাবকদের দেওয়া হতে পারে মাধ্যমিকের মার্কশিট

Date:

Share post:

ভার্চুয়াল মাধ্যমে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মিড ডে মিলের মতো অভিভাবক-অভিভাবিকাদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া যায় কি না সেই প্রস্তাবও উঠে এসেছে। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক সংগঠন ও প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে প্রস্তাবগুলি দেওয়া হয়েছে।

প্রত্যেক বছর মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন মার্কশিট ও সার্টিফিকেট ওইদিনই পেয়ে যান ছাত্রছাত্রীরা। কিন্তু চলতি বছর করোনা আবহে কীভাবে স্কুলে ছাত্রছাত্রীরা আসবে সেটাই চিন্তার বিষয়। যে পদ্ধতিতে অভিভাবক-অভিভাবিকাদের মিড ডে মিলের চাল-আলু দেওয়া হচ্ছে, মার্কশিট ও সার্টিফিকেট সেই পদ্ধতিতে দেওয়া যায় কি না তা বিবেচনা করছে পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, ” কীভাবে ফল প্রকাশ করা যায় তা নিয়ে একাধিক পরিকল্পনা করতে হচ্ছে। প্রত্যেক বছর অনলাইন পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কীভাবে ছাত্রছাত্রীদের কাছে মার্কশিট ও সার্টিফিকেট পৌছে দেবো সেটাই আমাদের কাছে আলোচনার বিষয়। স্বাস্থ্যবিধি মেনে সব সিদ্ধান্ত নেওয়া হবে।”

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...