Saturday, May 9, 2026

করোনা আতঙ্ক: শহরের বুকে অভিজাত আবাসনকে “সিল” করলো পুলিশ!

Date:

Share post:

করোনা আতঙ্কে এবার কলকাতা শহরের বুকে একটা পুরো আবাসনকেই কনটেইনমেন্ট জোন বানিয়ে দিল প্রশাসন। আজ, মঙ্গলবার সাতসকালে বহুতলের পুরোটাই সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। গোটা আবাসনের চারপাশ দুর্গের চেহারা নিয়েছে। যা কার্যত নজিরবিহীন।

এদিন সকালে আলিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে ৩ নম্বর আলিপুর রোডে সত্যম টাওয়ার নামক বহুতল আবাসন সিল করে দেয়। আবাসনের মেইন গেট পুলিশ ভ্যান দিয়ে আটকে দেওয়া হয়। আবাসনের পিছনেও পুলিশ পিকেট।

জানা গিয়েছে, ১০ তলা এই বহুতলে ফ্ল্যাটের সংখ্যা সব মিলিয়ে ৬৪। প্রায় ২৫০ জন বাসিন্দা থাকেন এই ফ্ল্যাটগুলিতে। এছাড়াও অফিস আছে ২২টি। সব মিলিয়ে অফিসগুলিতে কর্মী সংখ্যা প্রায় ৪৫০।

কিন্তু কেন হঠাৎ করে এই আবাসনকে কেন্দ্র করে এমন পুলিশি তৎপরতা?

সরকারি ঘোষণা না থাকলেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, এই অভিজাত আবাসনে করোনা আক্রান্তের সংখ্যা নাকি উত্তরোত্তর বাড়ছে। আর তাই সংক্রমণ এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...