Tuesday, June 23, 2026

রাজ্যে ফের একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড, সংখ্যা বেড়ে ৮০৪!

Date:

Share post:

সারা দেশের মতোই এ রাজ্যেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার রাজ্যে মারণ ভাইরাসে টানা দু’দিন রাজ্যে রেকর্ড মৃত্যু। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৪ জন। একইসঙ্গে বাংলায় আরও ৮৫০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ ভাইরাসের হদিশ। ফলে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩,৮৩৭। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭,২৪৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৫৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫,৭৯০।

Related articles

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...