Monday, June 8, 2026

বাতাসেও ছড়াতে পারে মারণ ভাইরাস! বিজ্ঞানীদের দাবি খতিয়ে দেখছে হু

Date:

Share post:

বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। বিশ্বের ৩২টি দেশের ২৯৩ জন বিজ্ঞানী দাবি নিয়ে এবার চিন্তা ভাবনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতদিন ধরে ড্রপলেট অর্থাৎ হাঁচি, কাশি, লালার মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর কথা বলার পরে, মঙ্গলবার হু জানিয়েছে, এই ভাইরাস বায়ুবাহিত কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বের ৩২টি দেশের ২৯৩ জন বিজ্ঞানী দাবি করেন, হাওয়ায় ভেসে একটি ঘরের সমান দৈর্ঘ্য অতিক্রম করতে পারে এটি। সোমবার, হু কে একটি চিঠি দিয়ে বিজ্ঞানীরা জানান, এর সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা বেশ কিছুক্ষণ হাওয়ায় ভাসতে পারে। তাই হু-র স্বাস্থ্যবিধিতে বদল করা উচিত। বিজ্ঞানীদের দাবির বিষয়ে গবেষণা চালাচ্ছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধিতে বদল আনতে পারে তারা। কয়েক দিনের মধ্যে এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হবে।

Related articles

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...