Wednesday, April 8, 2026

শিক্ষিকার সঙ্গে সমকামী সম্পর্ক! অস্বাভাবিক মৃত্যু ছাত্রীর

Date:

Share post:

কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। এক স্থানীয় স্কুল শিক্ষিকার সমকামী সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ পরিবারের। কোন্নগর অরবিন্দ রোডের চরকতলার বাসিন্দা শুভশ্রী বর্মন বঙ্গবাসী কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাবা জানান, স্থানীয় এক স্কুলের প্যারাটিচার তনয়া ঘোষ তাঁর নিজের বাড়িতে শুভশ্রীকে পড়াতেন। প্রতিদিন অনেক রাত পর্যন্ত দুজনে মোবাইলে চ্যাট করতেন। অভিযোগ, ৩০ তারিখে রাতে চাষের জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা পরেন ওই ছাত্রী। তাঁকে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ৭ তারিখ শুভশ্রীর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, ছাত্রী-শিক্ষিকা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের টানাপড়েনের জেরেই বিষ খেয়ে তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শুভশ্রীর বাবার। পরিবারের তরফে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। সোমনাথ চক্রবর্তী নামে এক যুবক হরিপাল থেকে শুভশ্রীকে বিষ এনে দেন বলে অভিযোগ। ঘটনায় সোমনাথকে আটক করেছে পুলিশ।

Related articles

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...