Saturday, June 20, 2026

সচেতন নাগরিক! রিপোর্ট হাতে থানায় হাজির রোগী

Date:

Share post:

লুকিয়ে থাকা অথবা পালিয়ে যাওয়া নয়। এবার পজিটিভ রিপোর্ট হাতে থানায় হাজির হলেন রোগী। চিকিৎসা করিয়েই সুস্থ হতে চান তিনি। এই কাজ করে সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা।

রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা ওই মহিলার গলব্লাডারে পাথর হয়। লকডাউনের আগে থেকেই তিনি হাওড়ার বি.গার্ডেনে থেকে মেয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছিলেন। অস্ত্রোপচারের জন্য তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষার তালিকা দেন চিকিৎসকরা। ওই তালিকায় ছিল লালারসের পরীক্ষাও। সেই রিপোর্ট পজেটিভ আসতেই জামাইকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে সোজা রিষড়া থানায় হাজির হন প্রৌঢ়া। এরপর পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...