Sunday, April 19, 2026

নীরব মোদির ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

মুম্বইয়ের ফেরার হিরে ব্যবসায়ী নীরব মোদির ৩২৯ কোটি টাকার সম্পত্তি বুধবার বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । পলাতক অর্থনৈতিক অপরাধী আইনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে বুধবার ইডি সূত্রে জানানো হয়েছে।
গত ৮ জুন ইডি-কে মুম্বইয়ের বিশেষ আদালত ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল।
ইডি জানিয়েছে, ২০১৮ সালের এফইও আইন অনুসারে ৩২৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত নীরব মোদির ২৩৪৮ কোটি টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
নীরব মোদি এবং তাঁর আত্মীয় মেহুল চোকসির বিরুদ্ধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ২০০ কোটি ডলার ঋণখেলাপের অভিযোগ রয়েছে৷ যে সম্পত্তিগুলি এবার বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে মুম্বইয়ের ওরলির একটি বিখ্যাত বহুতলের চারটি ফ্ল্যাট, আলিবাগে সমুদ্রের পাড়ে একটি ফার্ম হাউজ এবং জমি, জয়সলমীরের একটি উইন্ড মিল, লন্ডন এবং ইউনাইটেড আরব এমিরেটস-এর দু’টি ফ্ল্যাট, ব্যাংকে গচ্ছিত টাকা এবং শেয়ার৷
বর্তমানে লন্ডনে জেলবন্দি রয়েছেন নীরব মোদি৷ ভারতে প্রত্যার্পণ আটকাতে আইনি লড়াই চালাচ্ছেন এই ব্যবসায়ী৷

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...