Tuesday, June 16, 2026

বাবা-ভাই সহ কাশ্মীরে খুন বিজেপি নেতা

Date:

Share post:

ভয়াবহ জঙ্গি হামলায় নিহত কাশ্মীরের তরুণ বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি। জঙ্গিরা একইসঙ্গে মেরেছে তাঁর বাবা ও ভাইকেও। বুধবার রাতে কাশ্মীরের বান্দিপোরায় এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে উপত্যকায়। জানা গিয়েছে, বান্দিপোরা থানার ঠিক উল্টোদিকেই বাড়ি ওই বিজেপি নেতার। বাড়ির সামনে বসেছিলেন বিজেপি নেতা সহ তাঁর পরিবারের দুই সদস্য। তখনই ঘটে হামলা। নিহত তিনজনেরই মাথা লক্ষ্য করে গুলি ছোঁড়ে আততায়ীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনজন। মৃত বিজেপি নেতার বাবা বসির আহমেদ ও ভাই উমর বারি। বিজেপি নেতার আট দেহরক্ষীর কেউই সেসময় উপস্থিত ছিল না কেন তা নিয়ে তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর পুলিশকর্তারা।

এদিনের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, রাম মাধব, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রমুখ। জঙ্গি কার্যকলাপের তীব্র নিন্দা করে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

 

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...