Wednesday, May 27, 2026

ইন্ডিয়া গ্লোবাল উইক শুরু আজ থেকে, বিনিয়োগের সুবিধা নিয়ে বিশ্বকে বার্তা দেবেন মোদি

Date:

Share post:

আজ বৃহস্পতিবার শুরু হবে তিন দিনের ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০। বিশ্বের ৩০টির বেশি দেশের পাঁচ হাজার প্রতিনিধি যোগ দেবেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। উদ্বোধনী বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের বিশ্বায়নের ওপর অন্যতম বৃহত্তম এই সম্মেলন করোনার জেরে প্রথমবার হবে ভার্চুয়াল। ৯-১১ জুলাই পর্যন্ত চলা এই ডিজিটাল কনফারেন্সের মূল বিষয় হল ‘পুনরুত্থান: ভারত এবং এক নতুন পৃথিবী।’

প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী পীযুষ গয়ালকে। থাকবেন ঈশা ফাউন্ডেশানের রূপকার সদগুরু জাগ্গি বাসুদেব, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর সহ আরও অনেকে। বিদেশিদের মধ্যে ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক রাব, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে পারেন।

দুপুর দেড়টা থেকে শুরু হবে অনুষ্ঠান। মহামারীতে আক্রান্ত অর্থনীতির উন্নতির পথ বাতলানো হতে পারে এই সমাবেশ থেকে।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...

বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া...

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)।...

অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

এবার বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol), কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা কমাল...