Friday, March 6, 2026

দেউচা পাচামিতে জমি অধিগ্রহণে প্রশাসনিক মধ্যস্থতার উদ্যোগ

Date:

Share post:

দেউচা পাচামিতে কয়লাখনির জন্য জমি অধিগ্রহণে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবুজসংকেত পাওয়া গিয়েছে। কিন্তু জমিজট নিয়ে চিন্তায় প্রশাসন। এ বিষয়ে অতিরিক্ত সচিবের নেতৃত্বে প্রশাসনিক প্রতিনিধিরা গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করবেন। থাকবেন জেলাশাসকও। জমি অধিগ্রহণের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন তাঁরা।
গত অক্টোবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেউচা পাচামি কয়লাখনি চালু করার ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন জমি অধিগ্রহণে সমস্যা হবে না৷ সবাইকে পুনর্বাসন দেওয়া হবে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দেউচা পাচামি কয়লাখনি প্রকল্পে রয়েছে অধিগ্রহণ জট।
জমির মালিকরা জানিয়ে দেন, পুনর্বাসন না দিলে প্রকল্প নয়। তাঁদের পাশে দাঁড়ায় সিটু৷ বাম শ্রমিক সংগঠনের দাবি, প্রকল্প এলাকায় ৩০ হাজার বাসিন্দার পুনর্বাসন নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ফলে, পুনর্বাসন ছাড়া কোনও ভাবেই খনি করা যাবে না।
এদিকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানান, কয়লাখনির জমি অধিগ্রহণ নিয়ে কারও সাহস থাকলে বাধা দিয়ে দেখাক। এই পরিস্থিতিতে এবার প্রশাসনিক মধ্যস্থতায় জমি অধিগ্রহণের বিষয়টি সুষ্ঠু ভাবে সারতে চাইছে রাজ্য সরকার।

spot_img

Related articles

মুক্তির আগেই চড়ছে পারদ, ট্রেলার লঞ্চে সাড়া ফেলে দিল ‘কর্পূর’!

মুক্তির দিন যতই এগোচ্ছে ততই পারদ চড়ছে অরিন্দম শীল পরিচালিত পলিটিকাল থ্রিলার ‘কর্পূর’ এর। প্রথম থেকেই চর্চায় এই...

পাহাড়ে সাজ সাজ রব, শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে রাষ্ট্রপতি

শুক্রবার দু’দিনের সফরে রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ ও ৭ মার্চ তাঁর এই সফরকে কেন্দ্র করে...

বরুণদের হতশ্রী বোলিংয়েও ‘ট্র্যাজিক নায়ক’ বেথেল, ব্রিটিশ বধ করে কাপযুদ্ধের দুয়ারে ভারত

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) ফাইনালে ভারত(India)। মুম্বইয়ে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে কাপ জয়ের দুয়ারে টিম ইন্ডিয়া(India)। রবিবার কাপযুদ্ধের...

শচীন-পুত্রের বিয়ের অনুষ্ঠান থেকে মাঠে হাজির রোহিত-ধোনি, তারকা সমাবেশ রাতেও

নক্ষত্র সমাবেশে উজ্জ্বল শচীন তেন্ডুলকরের পু্ত্র অর্জুনের ( Arjun Tendulkar )বিবাহ অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার...