Saturday, June 20, 2026

ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা রাজ্যপালের

Date:

Share post:

একদিকে ভাইরাসের দাপট, অন্যদিকে আমফানে বিধ্বস্ত বাংলা। ঘূর্ণিঝড়ের জেরে ঘর হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন পড়ুয়ারা। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার নিতেই হবে বিশ্ববিদ্যালয়গুলিকে। এই অবস্থায় রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বৃহস্পতিবার, টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি লেখেন, “ছাত্র স্বার্থ অগ্রাধিকারের সঙ্গে দেখতে হবে।

” টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, “করোনা, আমফান এবং লকডাউনের জেরে রাজ্যের ছাত্র-ছাত্রীদের খুবই সমস্যা হয়েছে। তাঁদের নিয়ে আমারও চিন্তার শেষ নেই। এই কঠিন সময়েও আপনাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। উপাচার্যদের সেই কারণেই ডেকেছি। আপনাদের সব সমস্যা উপাচার্যদের দ্রুত জানান। যাতে ১৫ জুলাই এর বৈঠকে সে সব আলোচনা করা যায়। প্রয়োজন হলে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে কথা বলব। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ও ইউজিসির সঙ্গে কথা বলে সমাধান বের করব। সঙ্কটে শিক্ষা, বিদ্যার্থীদের কথাই সর্বাগ্রে ভাবতে হবে।”

প্রসঙ্গত, ১৫ জুলাই রাজ্য বিশ্ববিদ্যালয় উপাচার্যদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজ্যপাল। এরই মধ্যে ইউজিসি নতুন নির্দেশিকা দিয়েছে। সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে পঠন পাঠন, পরীক্ষা নেওয়া যায় সেই সংক্রান্ত আলোচনা হতে পারে।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...