Thursday, June 25, 2026

দীর্ঘ বিরতির পর মমতাকে কড়া আক্রমণ মুকুলের

Date:

Share post:

লকডাউন পর্বের শুরু থেকেই কিছুটা অন্তরালে তিনি৷ শারীরিক কারনে দলের সদর দফতরে যাচ্ছেন না৷ বরং বিধাননগরে আলাদা দফতর চালু করে সেখানেই মানুষের সঙ্গে দেখা করছেন বিজেপি নেতা মুকুল রায়৷ মাঝে জল্পনা শোনা যায়, দিল্লিতে মন্ত্রী হচ্ছেন মুকুল রায়৷ ওদিকে নারদ-কাণ্ডে দিনদুয়েক আগে ED তাঁকে নোটিশ দিয়েছে৷

এসবের মাঝেই দীর্ঘ নীরবতা ভঙ্গ করে শুক্রবার বিজেপি’র জাতীয় কর্মসমিতির সদস্য মুকুল রায় এক টুইটে কড়া ভাষায় কটাক্ষ করেছেন ‘মমতা’র সরকারকে’৷ টুইটে তিনি রাজ্য সরকারের ‘রিপোর্ট কার্ড প্রকাশ’ করে বলেছেন, ‘স্বাস্থ্য, নারী সুরক্ষা, শিক্ষা, শিল্প, উন্নয়ণে সরকার ফেল করেছে৷ ওদিকে সিণ্ডিকেট, দুর্নীতি, রাজনৈতিক হিংসায় সরকার সফল‌৷ বাংলার লজ্জা মমতা”৷

অনেকদিন পর রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন এ ধরনের টুইট মুকুল রায় করলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে৷

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...