Friday, May 15, 2026

বিকাশ দুবের এনকাউন্টার: প্রশ্ন তোলার আগে ভাবুন, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবে ধরা পড়েছিল। তারপর যাত্রাপথে পালানোর চেষ্টা করায় এনকাউন্টারে নিহত।

নিঃসন্দেহে বড় খবর।
নিঃসন্দেহে ইঙ্গিতবাহীও বটে।

বিবৃতির বন্যা শুরু: সব ফাঁসের ভয়ে মেরে দেওয়া হল। বড় বড় নাম বেরিয়ে যেত। তাই সাজানো এনকাউন্টার।

এনকাউন্টার যে সাজানো, তাতে আমার কোনো সন্দেহ নেই।
বিকাশকে মারা হয়েছে।

কিন্তু, নাম ফাঁসের ভয়ে?
মানছি না।

যদি অনেক বড় কোনো নাম পেছনে থাকত, তাহলে বিকাশকে এভাবে খুঁজতে পুলিশ যেতোই না। বিকাশের বিরুদ্ধে অপারেশন হত না। সবটাই গট আপ হত। নীরবে গ্রেপ্তার ও জামিন। সেটা হয়নি। ফলে বিরাট কোনো ক্ষমতাবান বিকাশের পেছনে আছে, এটা ভাবতে পারছি না।

ধরা যাক, বিরাট কেউ পেছনে ছিল। ছিল তো বটেই, না হলে বিকাশরা বিকাশ হয় না। কিন্তু বিকাশকে জেরা করে সেই নাম নথিভুক্ত করত কে? উত্তরপ্রদেশ পুলিশ না সিবিআই? দুই দিকেই সরকারে একই দল। ফলে যে ইঙ্গিত নিয়ে সোশ্যাল মিডিয়ার বিপ্লব চলছে, সেই ইঙ্গিত অকেজো। জেরায় কিসসু হত না।

একবার ভেবে দেখেছেন, এত গ্যাংস্টার, মাফিয়া ধরা পড়েছে; তাদের জেরার পর তদন্ত কোনো বড় রাজনৈতিক বা প্রশাসনিক নামের কাছে পৌঁছেছে? একটাও উদাহরণ আছে? নেই। ফলে বিকাশকে জেরা করে কী হত, এই নিয়ে আকাশকুসুম গল্পে আমি নেই।

অথচ আমি বিশ্বাস করছি যে ভুয়ো এনকাউন্টারে তাকে মারা হয়েছে।
আমার বিশ্বাস, এটি পুলিশের সিদ্ধান্ত।
বিকাশবাহিনীর হাতে আট পুলিশকর্মীর নিহত হওয়ার বদলা।
ফোর্স ক্ষোভে ফুটছিল।
কর্তারাও জানতেন।
অলিখিত অনুমোদন দিয়েছেন।
কড়া বার্তা গেল।
বাহিনী আত্মবিশ্বাস পেল।
পুলিশকে মারলে এভাবেই মরতে হবে।
এই হত্যা পুলিশবাহিনীকে শীর্ষকর্তাদের উপহার।
কিছু ক্ষেত্রে যেখানে রাজনীতিবিদদের দর্শক হয়ে থাকা ছাড়া উপায় থাকে না।

হ্যাঁ, বিকাশের বেড়ে ওঠায় রাজনীতি, পুলিশের একাংশের হাত ছিল।
নিশ্চিতভাবেই ছিল।
কিন্তু বিকাশকে জেরা করলে বড় বড় নাম ফাঁসত, এটা ভাবা ভুল।
বিকাশ জেলে থাকত।
সাম্রাজ্য চালাত।
জেল থেকেই বাইরেটা অপারেট করত।
একদিন জামিনে বেরিয়ে আসত।
হয়ত ভোটেও দাঁড়াত।

বিকাশকে ধরতে পুলিশের যাওয়ার প্রথম দিন থেকেই ইঙ্গিত, পিছনে অন্তত এখন শাসকদলের বড় কেউ নেই। তাহলে পুলিশ যেতই না।

আর সেদিন আট পুলিশকে হত্যাটা বিকাশের কাল হয়েছে।
এরপর গ্রেফতার আর এনকাউন্টার ছিল সময়ের অপেক্ষা, পুলিশের বদলা।
পছন্দ হোক বা নাই হোক, এটা করতে না দিলে পুলিশবাহিনীর উপর সরকারের নিয়ন্ত্রণ থাকত না।

ফলে যা হয়েছে, হওয়ার ছিলই। এর পিছনে মুখ বন্ধের পরিচিত চিত্রনাট্য খুঁজে লাভ নেই। অন্তত এই ক্ষেত্রে।

তবে হ্যাঁ, এটা বলা যায়, এই সমাজের রাজনীতি আর ক্ষমতার চক্রের চাহিদা মেটাতেই জন্ম হয় বিকাশদের।
আর প্রয়োজন ফুরোলে তাদের জন্য লেখা থাকে এনকাউন্টারের গল্প।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...