Tuesday, March 17, 2026

চিংড়ির প্যাকেটে ভাইরাস! আমদানি বন্ধ করল প্রশাসন

Date:

Share post:

ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল চিনের প্রশাসন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ রফতানিকারক সংস্থা টাইসন ফুডস এবং জার্মান মাংস কোম্পানি টোয়েন্নিসের থেকে খাদ্য সামগ্রী আমদানি আগেই বন্ধ করেছিল চিন।

গতমাসে নতুন করে ভাইরাসের সংক্রমণ দেখা যায় বেজিংয়ে। জানা গিয়েছে, জিনফাদির একটি পাইকারি বাজারে আমদানি করা সলমন মাছ কাটার একটি বোর্ডের ওপর ভাইরাস শনাক্ত হয়েছিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরে কিংবা চিংড়িতে ভাইরাস পাওয়া যায়নি।
এরপরই আমদানি করা পণ্যের উপর নজর রাখছে চিন প্রশাসন। একই সঙ্গে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

সেদেশের বিশেষজ্ঞদের বক্তব্য, প্যাকেটজাত দ্রব্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি লক্ষ্য করা যাচ্ছে। মূলত হিমায়িত পণ্যে ভাইরাস থাকার সম্ভাবনা বেশি। চিনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস কর্মকর্তা বি কেক্সিন সাংবাদিকদের জানিয়েছেন, “জিনফাদি বাজারে ভাইরাস শনাক্ত করা হয়। তারপর খাদ্যপণ্য, প্যাকেট সহ প্রায় ২২ লক্ষ জিনিসের নমুনা পরীক্ষা করা হয়েছে। ইকুয়েডর থেকে আমদানি করা চিংড়ির প্যাকেটে ভাইরাস শনাক্ত হয়েছে। এই অবস্থায় আমরা কোন ঝুঁকি নিতে চাইছি না। তাই আপাতত চিংড়ি আমদানি বন্ধ রাখা হবে।”

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...