Saturday, April 18, 2026

ভাইরাস আক্রান্ত রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ফের মারণ ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা না পাওয়া এবং মৃত্যুর পর দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ উঠল। পিপিই পরে সেই মৃতদেহ সামনে থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন মৃতের আত্মীয়। এবার ঘটনাস্থল উত্তরপাড়া।
রূপশ্রী রক্ষিত নামে সুকান্ত সরণী ভদ্রকালি উত্তরপাড়ার বাসিন্দা গত কয়েকদিন ধরে পেটের গোলমালের ভুগছিলেন। বুধবার তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করাতে বলা হয়। কিন্তু ভর্তি নেওয়া হয় না নার্সিংহোমে। কলকাতা সহ জেলার হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার তাঁর কোভিড পরীক্ষা হয়। বাড়িতেই রাখা হয় রোগীকে। শনিবার সকালে তাঁর পজিটিভ রিপোর্ট আসে। উত্তরপাড়া পুরসভা, থানা থেকে স্থানীয় ডাক্তার সকলকেই বিষয়টি জানান তাঁর বাড়ির লোকজন। কিন্তু কেউ সাহায্য করেনি বলে অভিযোগ। বিকাল তিনটে নাগাদ মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু এখনও তাঁর দেহ পড়ে বাড়িতেই। যদিও পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড আক্রান্তের দেহ সৎকারের বিষয়ে কিছু নিয়ম আছে, সেজন্যই বিলম্ব।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...