Monday, June 8, 2026

এবার স্টেশনের জমি লিজ দেওয়ার পথে রেল

Date:

Share post:

এবার রাজ্যের ছয় স্টেশনের জমিতে বেসরকারি উদ্যোগে বাণিজ্যিক কমপ্লেক্স তৈরির পরিকল্পনা করেছে রেল। রেল সূত্রে খবর, আয় বাড়াতে এই ভাবনা। ৪৫ বছরের জন্য লিজে জমি দেওয়ার পরিকল্পনা করেছে রেল। এই তালিকায় রয়েছে সিউড়ি, বালুরঘাট, মালদহ টাউন, মাদারিহাট, দুর্গাপুর এবং কাঁচরাপাড়া স্টেশনের নাম।

রেল সূত্রে খবর, সংশ্লিষ্ট স্টেশনগুলিতে ‘মাল্টি ফাংশনাল কমপ্লেক্স’ তৈরি করা হবে। যেখানে থাকবে এটিএম, সস্তার হোটেল, রেস্তরাঁ, বিভিন্ন দোকান ও পার্কিং লট। বাণিজ্যিক কমপ্লেক্সে যাতে বেশি মানুষ আসতে আগ্রহী হন তাই স্টেশন চত্বরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। রেলওয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ৬টি স্টেশন মিলে ৮ হাজার বর্গমিটারের বেশি জমিতে প্রকল্পের পরিকল্পনা করেছে।

তবে শুধু এরাজ্যে নয়। সারাদেশে এই ধরনের কমপ্লেক্স তৈরি করা হবে মোট ৫২টি স্টেশনে। ইতিমধ্যেই ১৩টি কমপ্লেক্স হয়ে গিয়েছে। এর আগে হাওড়া সহ বেশ কিছু বড় স্টেশনে লিজ দেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু পরিকাঠামোগত সমস্যার জেরে আগ্রহ দেখায়নি বেসরকারি সংস্থা। জানা গিয়েছে, কাঁচরাপাড়া এবং দুর্গাপুরে প্রায় ৩ হাজার বর্গ মিটারের বেশি জায়গা নিয়ে কমপ্লেক্স তৈরির পরিকল্পনা চলছে। সিউড়ি এবং বালুরঘাটে ৫০০ বর্গ মিটার জায়গা জুড়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে মালদহে প্রায় ১২০০ বর্গ মিটার এবং মাদারিহাটে ২৫০ বর্গ মিটার জুড়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...