Monday, May 18, 2026

বিশ্বভারতীর উপাচার্য সহ আধিকারিকদের উদ্দেশে ‘নিরুদ্দেশ’- এর ব্যানার বোলপুরে

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক আধিকারিকের উদ্দেশে ব্যানার টাঙানো হলো বোলপুরের চৌরাস্তা মোড়ে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, রবিবার বোলপুর চৌরাস্তা মোড়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, কর্মী মণ্ডলের যুগ্ম সম্পাদক কিশোর ভট্টাচার্য, যুগ্ম কর্মসচিব সঞ্জয় ঘোষ, শিক্ষক গৌতম সাহা, জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকার ও সুব্রত মণ্ডলের ছবি দিয়ে ব্যানার টাঙানো হয়। ওই ব্যানারের উপরের দিকে লেখা ‘নিরুদ্দেশ সম্পর্কে বিশেষ ঘোষণা’। ছবির ঠিক নিচেই ছাপানো লেখা “উপরিউক্ত বিশেষ ব্যক্তিবর্গ ২০১৯ সালে পৌষ মেলার দোকানদারদের মাল লুণ্ঠনকারী ও মহিলা শ্লীলতাহানি কারী যাহা বোলপুর আদালতে বিচারাধীন। মামলার নং ১৪/২০২০ ধারা ৩৫৮ বি / ৫০৬/ ৩২৩/ ৩৪। এই ব্যক্তিবর্গ বর্তমানে নিরুদ্দেশ আছেন। যদি কোন সহৃদয় ব্যক্তি এঁদের সন্ধান দিতে পারেন, তাঁর জন্য তাহাকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হবে।”

শহরের ব্যস্ততম এলাকায় কে বা কারা এই ব্যানার রেখে গেল তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ আধিকারিক অনির্বাণ সরকারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। কিশোর ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি বলেন, “যা বলার উপাচার্যর সঙ্গে কথা বলে বলব।”

এদিকে বোলপুর ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সুনীল সিং বলেন, “কে বা করেছে এটা জানা নেই। তবে যাঁরা এই কাজ করেছে, তাঁদের প্রতি আমাদের সমর্থন আছে। কারণ এই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে আদালতে। পুলিশ বলছে, পাওয়া যাচ্ছে না। তাহলে নিশ্চয়ই নিরুদ্দেশ।”

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...