Monday, May 18, 2026

সিন্ধিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠক, পাইলট আজ দেখা করতে পারেন বিজেপি সভাপতির সঙ্গেও

Date:

Share post:

কংগ্রেসের প্রাক্তন সতীর্থ ও বর্তমানে বিজেপির সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করলেন শচিন পাইলট। রবিবার রাতে দিল্লিতে সিন্ধিয়ার বাড়ি যান পাইলট। সেখানে তাঁদের অন্তত চল্লিশ মিনিট একান্তে কথা হয়েছে বলে সূত্রের খবর। এরপরই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কংগ্রেস নেতৃত্বের কড়া সমালোচনা করে টুইট করেন সিন্ধিয়া। অন্যদিকে পাইলটকে প্রশংসায় ভরিয়ে দেন। রাজস্থানের উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি শচিন পাইলট সম্পর্কে বিজেপি সাংসদ সিন্ধিয়ার প্রকাশ্য প্রশংসার পর রাজস্থানের কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা চরমে উঠেছে। সেইসঙ্গে, তাঁর পাশে ৩০ জন কংগ্রেস বিধায়ক অাছেন বলে যে দাবি পাইলট করেছেন তা চাপ বাড়িয়েছে গেহলট ও কংগ্রেস হাইকম্যান্ডের উপর। আজ সোমবার জয়পুরে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন গেহলট। সেখানে শচিন পাইলট ও তাঁর শিবিরের বিধায়করা থাকছেন না বলেই খবর। দলের বৈঠকে যোগ না দিয়ে পাইলট আজ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে, মধ্যপ্রদেশ সংকটের পর তিন মাস কাটতে না কাটতেই ফের মরুরাজ্য রাজস্থানে চরম বেকায়দায় কংগ্রেস।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...