Sunday, April 26, 2026

Breaking: মমতা বললেও ইস্টবেঙ্গলকে সাহায্য করতে পারছেন না প্রফুল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবেই বলেছিলেন আই এস এল খেলার ব্যাপারে ইস্টবেঙ্গলকে সহযোগিতা করতে।

কিন্তু রিলায়েন্সের সঙ্গে কথার পর হাত তুলে নিয়েছেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল।

দিল্লিতে ফুটবল হাউস সূত্রে খবর, আই এস এল চলে রিলায়েন্সের নিয়মে। প্রফুল সেখানে কিছু করতে পারেন না। তাহলে তো অনেক আগেই মোহনবাগানকে ঢুকিয়ে দিতেন। একমাত্র যদি ইস্টবেঙ্গল স্পনসর নিয়ে রেডি থাকত, তাহলে হয়ত একটু চাপ দেওয়া যেত। কিন্তু সেই পরিস্থিতি নেই। কোয়েস এখনও রাইট দেয়নি। এখানে প্রফুলের আর কিছু করার নেই। সেটা ইস্টবেঙ্গলকে জানিয়ে দেওয়া হচ্ছে।

সূত্রটি আরও জানাচ্ছে, রিলায়েন্সের মধ্যস্থতায় এটিকের সঙ্গে বৈঠকে প্রথমে এগিয়েছিল ইস্টবেঙ্গলই। প্রফুল নিজেই ব্যবস্থা করেছিলেন। ক্লাবে বৈঠক হয়। রিলায়েন্সের প্রতিনিধি ছিলেন। উৎসব পারেখরা আসেন। প্রথম বৈঠক ভালোই হয়েছিল। কিন্তু এরপর ইস্টবেঙ্গল বলতে শুরু করে তাদের হাতে বড় বড় ইনভেস্টর আছে। সেইমত চাপের খেলায় যায় তারা। এই তিক্ততা থেকে এটিকে আগ্রহ হারায়। তাছাড়া মোহনবাগানের সঙ্গে আলোচনা সুস্থ দিকে এগোচ্ছিল। মোহনবাগান বাস্তব অনুযায়ী কাজ সেরে ফেলে।

এখন যা অবস্থা, তাতে রিলায়েন্স 10 টি দল নিয়ে আই এস এল খেলাতে তৈরি। নতুন কোন বিডেও তারা যাচ্ছে না এবার। একমাত্র ইস্টবেঙ্গল হলে তারা নিতে পারে। এর জন্য দরকার ফুটবল রাইট আর ইনভেস্টর। রাইট এখনও কোয়েসের কাছে। তাদের সঙ্গে দেবব্রত সরকারের সম্পর্ক তিক্ত। আগে তারা এ নিয়ে মেল পাঠিয়ে নালিশও করেছে। ফলে জট খুলেও খুলছে না। অন্যদিকে ইনভেস্টর এখনও নেই। ছোটখাটো দুচারটি স্পনসরকে ইনভেস্টর হিসেবে রিলায়েন্স হয়ত ধরবে না। এবার ব্যাঙ্ক গ্যারান্টিও চাইতে পারে। ইস্টবেঙ্গল এখনও এদিক থেকে প্রস্তুত নয়।

ফুটবল হাউসের সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করলেও আই এস এলের নিয়মগুলি পূরণ করতে না পারলে ইস্টবেঙ্গলের পক্ষে এবার এই টুর্নামেন্ট খেলা কঠিন। প্রফুল প্যাটেল অন্তত এখন আর কিছু করতে পারবেন না।

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...