Friday, March 20, 2026

মৃত বিধায়কের পকেট থেকেই পাওয়া গেল সুইসাইড নোট!

Date:

Share post:

পকেটেই পাওয়া গেল সুইসাইড-নোট। আর সেই সুইসাইড নোটে দু’জনকে দায়ী করেছেন বিধায়ক। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটি তাঁর স্ব-ইচ্ছায় লেখা, নাকি তাঁকে জোর করে লেখানো হয়েছিল! আপাতত পুলিশের হেফাজতে সুইসাইড নোট।

রহস্যজনকভাবে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যু নিয়ে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক মহল তোলপাড়। আর তার জেরেই আগামীকাল উত্তর দিনাজপুরে ১২ ঘন্টার বনধ ডাকল বিজেপি। জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল বলেন, ময়না তদন্ত হোক। আর তারপরেই তদন্ত হলেই বোঝা যাবে খুন না আত্মহত্যা! উত্তরবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, গোটা ঘটনার সঙ্গে পুরুলিয়ার ঘটনার মিল পাওয়া যাচ্ছে। খুন করে ঝুলিয়ে দেওয়ার যে অভিযোগ তা অস্বীকার করার কোনও কারণ ঘটেনি, বলছেন জেলার তৃণমূল সমর্থকরা। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কুকুর নিয়ে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। বিধায়কের পরিবার বলছে, কোনও কারনেই উনি আত্মহত্যা করেননি। খুন হয়েছেন। নিরপেক্ষ তদন্তে প্রমাণিত হবে।

Related articles

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...