Saturday, June 27, 2026

ভাইরাস সংক্রমণ: চন্দননগরে সদ্য বিবাহিতা শিক্ষিকার মৃত্যু

Date:

Share post:

মারণ ভাইরাস সংক্রমণে এক প্রাথমিক শিক্ষিকার মৃত্যু ঘিরে আতঙ্ক চন্দননগরে। মৃতের নাম সৌমি সাহা, বাড়ি চন্দননগরের মুন্সি পুকুর এলাকায়। লকডাউনের মধ্যেই বিয়ে হয় এই শিক্ষিকার। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পোলবার কাশ্বরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সৌমি তৃণমূল প্রাথমিক শিক্ষা সংসদের সক্রিয় সদস্যা ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। তাই তাঁকে কোনও দিনই কোনও ভারী কাজ করতে দেওয়া হত না। সম্প্রতি শ্বাসকষ্ঠের সেই সমস্যা প্রকট হয়। দিন চারেক আগে তাঁকে ভর্তি করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে।

সেখানে তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তার পরেই তাঁকে স্থানান্তরিত করা হয় ব্যান্ডেল ইএসআই হাসপাতালে। এদিন সকালে সেখানেই মৃত্যু হয় শিক্ষিকার। দিন পঁচিশ আগে লকডাউন চলাকালীনই বিয়ে করেন সৌমি। স্বামী দিল্লিতে থাকতেন। শিক্ষক সংসদের সক্রিয় কর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী। তিনি বলেন, দল এবং শিক্ষক সংগঠনের একজন সক্রিয় কর্মীকে হারালেন। সংগঠনে বা দলের কাজ কর্মে সৌমির সক্রিয় ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন ছিল না। বরাবরই সংগঠনের তরফে আয়োজন করা নানা অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা পালন করতেন।
শিক্ষিকার বাড়িতে বাবা নারায়ণ সাহাও করোনা আক্রান্ত, তাঁরও চিকিৎসা চলছে।

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...