Saturday, June 20, 2026

মাধ্যমিকে ৬৬৬! চমকে দিলো হতদরিদ্র দিনমজুরের ছেলে সীমান্ত

Date:

Share post:

প্রতিবারই মাধ্যমিকের ফলাফলে বেশ চমক থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। বিগত বেশ কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে কলকাতাকে পিছনে ফেলে জেলার জয়জয়কার। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার মাধ্যমিকের ফল বেশ নজর কেড়েছে।

যার মধ্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির এক হতদরিদ্র দিনমজুরের ছেলে মেধা তালিকায় জায়গা করে নিয়ে যথারীতি তাক লাগিয়ে দিয়েছে। ময়নাগুড়ির সীমান্ত রায়
এবার মাধ্যমিকে ৬৬৬ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছে।

সীমান্তের বাড়ি ময়নাগুড়ির পুটিমারি এলাকায়। তার বাবা বিশ্বনাথ রায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করে কোনওরকমে সংসার চালান। কার্যত নুন আনতে পান্তা ফুরোনোর সংসার সীমান্তদের। তার মধ্যেও কষ্ট করে তার বাবা ছেলেকে পড়াশোনা শেখাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সীমান্তের এমন কৃতিত্বে গর্বিত সীমান্তের গোটা গ্রাম। গর্বিত তার স্কুল শিক্ষকরাও।

সীমান্ত মাধ্যমিকে ৬৬৬ নম্বর পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছে, সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...