Tuesday, May 5, 2026

“থেমো না, নতুন স্কিল শিখতে থাকো” যুব সম্প্রদায়কে ‘মন্ত্র’ মোদির

Date:

Share post:

“থেমো না। নতুন নতুন স্কিল শিখতে থাকো।” ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

মহামারীর জেরে চাকরির ক্ষেত্রে ঘটছে আমূল পরিবর্তন। চাকরির প্রকৃতি বদলে যাচ্ছে৷ করোনা-পরবর্তী সময়ে নতুন স্কিল শিখতেই হবে৷ ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে উপলক্ষে যুব সম্প্রদায়কে নতুন নতুন স্কিল শেখার জন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

বুধবার প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, “বাজার, ব্যবসা-সহ সব ক্ষেত্রেই চটজলদি পরিবর্তন হচ্ছে৷ যুবকরা দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন৷ অনেকেরই অসুবিধা হচ্ছে৷ আমরা একটি পোর্টাল শুরু করেছি দেশের স্কিলড কর্মীদের চিহ্নিত করার জন্য৷ এর সাহায্যে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট স্কিলড চাকরিপ্রার্থীর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবে৷”

প্রধানমন্ত্রী বলছেন, একজন সফল ব্যক্তি কখনওই নতুন স্কিল শেখা থেকে বিরত থাকেন না৷ তিনি প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করতে থাকেন৷ তাঁর কথায়, “আজকের দিনটি যুব সম্প্রদায়ের স্কিলকে উত্‍সর্গ করতেই পালন করা হয়৷ মিলেনিয়াল যুবকরাই নতুন স্কিল রপ্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি৷ আমাদের যুব সম্প্রদায়কে নতুন স্কিল শিখতেই হবে৷”

তিনি বলেন, “স্কিল মানে তুমি যা নতুন শিখছো৷ কাঠ থেকে একটি চেয়ার তৈরি করাও একটা স্কিল৷ থেমে থাকলে চলবে না৷  স্কিলকে আরও বাড়াতে হবে৷ একেই আপস্কিল বলা হয়৷ এর ফলে আমরা আত্মনির্ভর হয়ে উঠব৷”

Related articles

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...

ধোনির শেষ অধ্যায়! অবসর নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে

ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni )যুগের অবসান হতে চলেছে, ২০২০ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি,...

উধাও ডিসি শান্তনু, জারি লুক আউট নোটিশ

কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বহুদিন ধরেই তিনি উধাও। নিখোঁজ ডিসিপি...