Saturday, March 14, 2026

রাজ্যপালের অসম্মানে রাজ্যের ভাবমূর্তি নেতিবাচক হয়: অধীর

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপালের মন্তব্য এবং তার জবাব ঘিরে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন অধীর চৌধুরী টুইট করে বললেন, রাজ্যপালের অসম্মান রাজ্যের নেতিবাচক ভাবমূর্তি প্রদর্শিত করে।


তিনি লেখেন, “রাজ্যপাল তথা আচার্যের সঙ্গে উপাচার্যদের ভার্চুয়াল বৈঠক হলে মাথায় আকাশ ভেঙে পড়ত না। দু পক্ষের মধ্যে এই নিয়ে সংঘাত রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ভালো নয়”।

অধীর চৌধুরীর মতে, রাজ্যপালকে অসম্মান করলে তা রাজ্যের ভাবমূর্তির পক্ষে নেতিবাচক। পাশাপাশি তিনি লেখেন, যদি রাজ্য সরকার মনে করেন রাজ্যপাল সাংবিধানিক রীতি মেনে চলছেন না তাহলে মুখ্যমন্ত্রী তাঁকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে দাবি করছেন না কেন? রাজ্য রাজ্যপাল সংঘাতে বরাবরই বিরোধীরা একটি মধ্যপন্থা নেওয়ার চেষ্টা করেছে।

কিন্তু এক্ষেত্রে অধীর চৌধুরীর মন্তব্য রাজ্যপালের অভিযোগকে পক্ষে সমর্থন জানাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...