Friday, May 15, 2026

সিপিআইএমের মিছিল ঘিরে রণক্ষেত্র জলঙ্গী, আহত পুলিশ

Date:

Share post:

সিপিআইএমের স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের জলঙ্গী। বৃহস্পতিবার দুপুরে, স্মারকলিপি দিতে যান জেলা সিপিআইএমের নেতৃত্ব। কিন্তু তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ব্যারিকেড ভেঙে এগোতে যান সিপিআইএমের নেতাকর্মীরা। এই ঘিরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনা আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।


আট দফা দাবি নিয়ে বামপন্থী সংগঠনের জলঙ্গী আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার জলঙ্গী ব্লক এলাকা। ডেপুটেশন দিতে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়।

ঘটনায় আহত হন একাধিক পুলিশকর্মী ও আধিকারিক। নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনায় কয়েকজন সিপিআইএম কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...