Wednesday, March 4, 2026

অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চাইলেন অভিনেতার বান্ধবী রিয়া

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানালেন অভিনেতার ঘনিষ্ঠ বান্ধবী ও বলিউডের মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তী। টুইটার এবং ইনস্টাগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই আর্জি জানিয়ে রিয়া লিখেছেন, সুশান্তের মৃত্যুর সত্য উদঘাটনে যেন সিবিআই তদন্ত করা হয়। রিয়ার কথায়, ওর আকস্মিক মৃত্যুর পর একমাস পেরিয়ে গিয়েছে। সরকারের প্রতি পূর্ণ আস্থা নিয়ে ন্যায়বিচারের আশায় আপনার কাছে হাতজোড় করে অনুরোধ করছি সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত করা হোক। আমি জানতে চাই কোন পরিস্থিতি ও চাপে পড়ে এমন মারাত্মক সিদ্ধান্ত নিতে বাধ্য হল সুশান্ত।

Respected @AmitShah sir ,
I’m sushants Singh Rajputs girlfriend Rhea chakraborty,it is now over a month since his sudden demise
I have complete faith in the government, however in the interest of justice , I request you with folded hands to initiate a CBI enquiry..part 1 ..

— Rhea Chakraborty (@Tweet2Rhea) July 16, 2020

এর আগে সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশ। বান্দ্রা থানায় প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। পুলিশ সূত্রে বলা হয়েছিল, রিয়ার বয়ান এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ১৪ জুলাই সুশান্তের মৃত্যুর ঠিক একমাস পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ আবেগঘন একটি পোস্ট করেছিলেন রিয়া। আর এবার প্রিয় বন্ধুর রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই তদন্তের দাবি জানালেন তিনি।

 

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...