Thursday, May 14, 2026

বিধাননগর পুরনিগমের উদ্যোগে ‘সেফ হোম’ এবার নিকো পার্ক

Date:

Share post:

উপসর্গহীন ভাইরাস আক্রান্তদের জন্য সেফ হোমের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার শহরের বুকে অতিপরিচিত নিকো পার্ককে বদলে ফেলা হলো সেফ হোমে। বিধাননগর পুরনিগমের উদ্যোগে এই কাজ করা হয়েছে।

৯০-এর দশকে তৈরি হয় এই অ্যামিউসমেন্ট পার্কটি। সারা বছরই ভিড় থাকে এই পার্কে। জয় রাইডের আনন্দ নিতে বাচ্চা থেকে বড় গিয়ে থাকেন নিকো পার্কে। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পরই বদলে গিয়েছে সেই চিত্র। বন্ধ হয়ে যায় নিকো পার্কের দরজা। কিন্তু পার্ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়াবে তারা। পার্কের রয়্যাল কোর্টইয়ার্ড বিয়ে বা জন্মদিনের মতো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে। ওই হলটি দেওয়া হয় প্রশাসনকে। ওই হলকে সেফ হোমে পরিণত করেছে বিধাননগর পুরনিগম। ইতিমধ্যেই ৬০টি বেড নিয়ে এই পরিষেবা শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, ভিন রাজ্য থেকে যখন পরিচয় শ্রমিকরা ফিরছিলেন, তখনই ওই হলকে প্রশাসনের হাতে তুলে দেয় কর্তৃপক্ষ। সেটিকে করা হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টার। সে কোয়ারেন্টাইন সেন্টার এবার বদলে হলো সেফ হোম। বিধাননগর পুরনিগম সূত্রে খবর, সংশ্লিষ্ট অঞ্চলে যেসব পরিবার ছোট বাড়িতে থাকে এবং যাদের সামান্য উপসর্গ দেখা দিলে বাড়িতে থাকা সম্ভব নয়, এমন পরিবারের সদস্যদের সেফ হোমে রাখা হচ্ছে। পুরনিগমের মেয়র পারিষদ প্রণয় কুমার রায় বলেন, ১৪ দিন রাখা হবে সেফ হোমে। চিকিৎসা ব্যবস্থা সহ এই ব্যয়ভার বহন করবে পুরনিগম।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...