Saturday, May 16, 2026

রেকর্ড ভেঙে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২,১৯৮, সংক্রমণ ছাড়ালো ৪০ হাজার

Date:

Share post:

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা কল্পনার বাইরে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,১৯৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এর ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪০,২০৯ জন।

এই ২৪ ঘন্টাসময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ২৭ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭৬। আজ, শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৫,৫৯৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,২৮৬ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২৩,৫৩৯।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...