Saturday, May 16, 2026

CESC-কে নোটিশ পাঠাতে চলেছে সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতর

Date:

Share post:

করোনা আবহে আমফান পরবর্তী সময়ে গ্রাহকদের ঘরে ঘরে CESC-এর পাঠানো মাত্রাতিরিক্ত বিল নিয়ে বিতর্ক তুঙ্গে।

CESC-এর অস্বাভাবিক বিলের কোপ থেকে রক্ষা পাননি খোদ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বেসরকারি এই বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে চরম সংঘাতে রাজ্যে সরকার।

গ্রাহকদের সমস্যায় পড়তে হবে এমন কিছু বরদাস্ত করা হবে না বলেই CESC-কে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। নবান্নের তরফে অ্যাডভাইজরি পাঠানোর ভাবনাচিন্তাও চলছে। শুধু তাই নয়, এবার CESC-কে নোটিশ পাঠাতে পারে মন্ত্রী সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দফতরও, বিভিন্ন সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

এ প্রসঙ্গে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে বলেন, “লকডাউনের ফলে সঠিক মিটার রিডিং নেওয়া হয়নি। আর তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অতিরিক্ত বিলের বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনইতেই লকডাউনে বেশিরভাগ মানুষের আয় কমেছে। অনেক মানুষ কাজ হারিয়েছেন। তার উপর অতিরিক্ত বিলের বোঝায় নাজেহাল গ্রাহকরা। এটা হতে দেওয়া যায় না।”

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...