Monday, May 18, 2026

সমস্যা দূর করে অতিথি অধ্যাপকদের পাশে দাঁড়াল রাজ্য

Date:

Share post:

চাকরি পাকা হলো রাজ্যের ১২ হাজার অতিথি অধ্যাপকদের। অতিথি অধ্যাপকদের সমস্যা দূর করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। ১ জানুয়ারি ২০২০- র নিরিখে বর্ধিত হারে বেতন পাবেন তাঁরা।

এতদিন পর্যন্ত রাজ্যের প্রায় ৮ হাজার ৫০০ জন অতিথি অধ্যাপক ক্লাস পিছু ভাতা পেতেন। এ রাজ্যের কলেজগুলি নিজস্ব তহবিল থেকে সেই ভাতা দিত। অর্থ দফতরের সম্মতি পাওয়ার পর শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হয় সংশ্লিষ্ট অধ্যাপকদের দায়িত্ব এবার রাজ্য সরকারের। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নিরিখে অতিথি অধ্যাপকদের স্যাক্ট-১ এবং স্যাক্ট-২ বিভাগে ভাগ করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির যোগ্যতামান না থাকা ১০ বছরের কম অভিজ্ঞ স্যাক্টদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা। যাদের যোগ্যতামান আছে কিন্তু ১০ বছরের কম অভিজ্ঞ, তাঁরা পাবেন ২৫ হাজার টাকা। আবার ১০ বছরের বেশি অভিজ্ঞ কিন্তু ইউজিসির নির্দিষ্ট যোগ্যতামান না থাকা শিক্ষকরা পাবেন ৩১ হাজার টাকা। ১০ বছরের বেশি এবং ইউজিসির যোগ্যতামান পেরনো শিক্ষকরা মাসে ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...