Tuesday, March 17, 2026

অভিষেকের চাপে নরম সিইএসসি, ঘোষণা ছাড়ের

Date:

Share post:

অবশেষে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপের মুখে সুর নরম করতে বাধ্য হল সিইএসসি। তারা জানিয়েছে, আপাতত এপ্রিল ও মে মাসের ইউনিট খরচ স্থগিত রাখা হল।এখনই সেই বাড়তি মাসুল দিতে হবে না গ্রাহকদের। শুধুমাত্র জুনের ইউনিট খরচটুকু দিলেই হবে। পাশাপাশি, বাড়ানো হয়েছে বিল মেটানোর মেয়াদও। টুইট করে এই কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল সাংসদ লেখেন, সিইএসসি কলকাতার মোট ৩৩ লাখ গ্রাহকের মধ্যে ২৫.৫ লক্ষ গ্রাহককে মাসুল মকুবের কথা ঘোষণা করেছে। জিতল কলকাতা। সিইএসসির এই সিদ্ধান্তের বিষয়টি “কলকাতার জয়” বলে বর্ণনা করেছেন অভিষেক। এই খবরে আপাতত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রাহকরা।

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...