Saturday, May 16, 2026

ফের তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি নেপাল পুলিশের

Date:

Share post:

কয়েক মাস আগের ঘটনার পুনরাবৃত্তি ঘটল রবিবার।

বিহারের কৃষ্ণগঞ্জে ভারত- নেপাল সীমান্তে নেপাল বর্ডার পুলিশের গুলিতে আহত তিন ভারতীয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। এমনটাই জানিয়েছেন কৃষ্ণগঞ্জের পুলিশ সুপার।

রবিবার গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয়েছেন জিতেন্দ্র কুমার নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু অঙ্কিত কুমার সিং ও গুলশন কুমার সিং। রবিবার সন্ধে সাড়ে ৭ টা নাগাদ এই ঘটনা ঘটে। তিনজনই হেঁটে যাচ্ছিলেন। সেইসময় ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

গত কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। চিনের প্ররোচনায় প্রকাশ্যে ভারত বিরোধী বিদ্বেষ ছড়াচ্ছেন নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আন্তর্জাতিক সীমান্ত নিয়েও দুদেশের কূটনৈতিক বিবাদ তীব্র হয়েছে। এর মধ্যে মাসখানেক আগে নেপালি সীমান্ত পুলিশের গুলিতে এক ভারতীয়ের মৃত্যু ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়। বিহারের সীতামারি জেলায় ঘটেছিল সেই ঘটনা। তারপর ফের এদিনের ঘটনায় উত্তাপ আরও বাড়ল।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...