Saturday, June 6, 2026

উড়ান ব্যবস্থার পথিকৃৎ রাবণ! দাবির স্বপক্ষে গবেষণা শুরু শ্রীলঙ্কায়

Date:

Share post:

কম সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে অথবা এক দেশ থেকে আরেক দেশে পৌঁছনোর একমাত্র বিকল্প বিমান।আকাশপথে সীতাকে অপহরণ করে শ্রীলঙ্কা নিয়ে গিয়েছিলেন রাবণ। রামায়ণ অনুযায়ী রাবণই ছিলেন শ্রীলঙ্কার শাসক। দ্বীপরাষ্ট্রের বিশ্বাস, বিমান ব্যবস্থার পথিকৃৎ ছিলেন রাবণ।

এই দাবিকে এবার স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকার৷ ইতিমধ্যে এ বিষয়ে গবেষণা শুরু করেছে শ্রীলঙ্কা। রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করেছে শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহন মন্ত্রক। এক বিজ্ঞাপনে দেশের সরকার জানিয়েছে,
‘রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য’ শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে। কোনও সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...