Saturday, March 21, 2026

 “বাঁশগাছ কাটলেন কেন?” খোদ রেঞ্জারকেই ধমক গার্ডের!

Date:

Share post:

অফিসারদের আইন ভাঙার প্রতিবাদ করে দেশবাসীর প্রশংসা কুড়লেন এক ফরেস্ট গার্ড কর্মী।নিজের কর্তব্যের প্রতি অটল থাকার ঘটনায় নজির গড়লেন ছত্তীসগড়ের কোরবা জেলার ফরেস্ট গার্ড শেখর সিংহ। ফরেস্ট আইন ভাঙায় সিনিয়র অফিসারদার রেঞ্জারকে ধমক দিলেন তিনি। ওই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কর্তব্যরত ওই ফরেস্ট গার্ড আঙ্গুল উঁচিয়ে অফিসার কে বলছেন, “আপনারা এই মুহূর্তে আমার রেঞ্জার নন, আপনারা অপরাধী! বুঝতে পারছেন না আমি কী বলতে চাইছি? কী করছেন আপনারা! কী করে তিনটি তারা বসানো উর্দি পরে ঘুরছেন, আমি জানি না।”
৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে শেখর সিংহ রেঞ্জারকে দিয়ে সই করাচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আসুন ,সই করুন। আমি আপনাদের অপরাধের স্টেটমেন্ট নেবো।”

অভিযোগ, ওই দুই সিনিয়ার অফিসার আইনের নিয়ম ভেঙে বাঁশগাছ কাটেন। তখনই বাধা দিয়ে রীতিমতন কর্তব্যরত ওই গার্ড ।

Related articles

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...

ঈদে সৌজন্য শীর্ষাণ্য-মীনাক্ষির: সিপিআইএমের পরিযায়ী প্রার্থীকে কটাক্ষ কল্যাণের

উৎসবের মরশুমে সব ধর্ম-বর্ণ-দল-মতের মিলনই বাংলাকে অন্য সব জায়গার থেকে আলাদা করে রেখেছে। এই রাজ্যের রাজনৈতিক সৌজন্যের উদাহরণ...