Thursday, April 30, 2026

আইপিএলের সম্ভাব্য সূচি তৈরি : বিসিসিআই

Date:

Share post:

আজ আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়েই টি-২০ বিশ্বকাপ বাতিল হওয়ায় প্রবল সম্ভাবনা। এই ভেবেই অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক করে ফেলেছে আইপিএলের সম্ভাব্য সূচি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তৈরি সূচি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের পছন্দ নয় বলে জানা গিয়েছে।

বোর্ড সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানাচ্ছে বিসিসিআই। ৪৪ দিনে শেষ হবে টুর্নামেন্ট। অর্থাৎ টুর্নামেন্ট চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আর তাতেই আপত্তি জানাচ্ছে স্টার স্পোর্টস। কারণ, ৪৪ দিনে টুর্নামেন্ট শুরুর অর্থ একদিনে জোড়া জোড়া ম্যাচ পড়ার সম্ভাবনা বেশি। যা কিনা টিআরপি কমিয়ে দেয়। একদিনে একটি করে ম্যাচ হলে টিআরপি অনেক বেশি হয়। তবে এতকিছুর মাঝেও নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিসিআই বোর্ড। বোর্ড চাইছে নভেম্বরের প্রথম সপ্তাহেই আইপিএল মিটিয়ে দিতে। কারণ, ৩ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ।

তবে এত সব পরিকল্পনা নির্ভর করছে আজকের আইসিসির সিদ্ধান্তের উপর। জানা গিয়েছে, বোর্ড নাকি ইতিমধ্যেই আরব আমিরশাহীর মাটিতে টুর্নামেন্টের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে।

Related articles

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...