Monday, June 22, 2026

সুশান্তকে গানে গানে শ্রদ্ধাজ্ঞাপন বলিউডের

Date:

Share post:

গত ১৪ জুন হঠাৎই তাঁর চলে যাওয়ার খবর এসেছিল। থমকে গিয়েছিলেন তাঁর পরিবার থেকে অনুরাগীরা। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করলেন এক ঝাঁক শিল্পী। গানে গানে শ্রদ্ধা জানানো হবে তাঁকে। অনুষ্ঠানের খবর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ‘দিল বেচারা’-র পরিচালক মুকেশ ছাবরা।

মহামারি আবহে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বলিউডের শিল্পীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তাঁর পরিবারের সদস্যরাও। ২২ জুলাই, বুধবার, দুপুর ১২টায় লাইভ মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছে সোনি মিউজিক ইন্ডিয়া। সহযোগী ফক্স স্টার স্টুডিওজ ও ডিজনি হটস্টার। সুশান্তের শেষ ছবির নামেই রাখা হয়েছে অনুষ্ঠানের নাম -‘দিল বেচারা’। এর আর রহমান, অরিজিৎ সিংহ, মোহিত চৌহান, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানরা এদিন শ্রদ্ধা জানাবেন প্রয়াত অভিনেতাকে।এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টার ওয়েব প্ল্যাটফর্মে।

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...