Saturday, May 16, 2026

মহামারির জেরে বাতিল হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা

Date:

Share post:

কোভিড-১৯ সংক্রমণের জেরে বাতিল হয়ে গেল এবারের অমরনাথ যাত্রা ৷ শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) পক্ষ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ৷ মঙ্গলবার অমরনাথ যাত্রা নিয়ে এক বিশেষ বৈঠকে বসেছিল জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) CEO বিপুল পাঠক ও পুলিশের কর্তা ব্যক্তিরা ৷ করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে সেই কারণে সবদিক বিবেচনা করে এবছর যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ”ভিডিও কনফারেন্সের মাধ্যমে অমরনাথ শ্রীন বোর্ডের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফ্টট্যানান্ট গর্ভনর জে সি মুর্মু ও অন্য আধিকারিকরা ৷ করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে এই বছর অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷”

Related articles

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...