Saturday, May 16, 2026

UAE-তে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল- ২০২০, শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

Date:

Share post:

প্রত্যাশা ছিলই। সেইমত বাতিল হয়ে গেল অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ। ফলে দরজা খুলল আইপিএলের। তবে করোনা ভাইরাসের কারণে চলতি বছরের মেগা টুর্নামেন্টে যে ভারতের বাইরে হতে চলেছে তা একপ্রকার নিশ্চিত করেই দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ১৩ তম আইপিএল হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। তবে আরব দেশে IPL আয়োজনের জন্য মোদি সরকারের অনুমোদনের অপেক্ষায় BCCI।

কেন্দ্র সরকারের সবুজ সংকেত মিললেই আইপিএল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা করবে বিসিসিআই। সূত্রের খবর চলতি সপ্তাহের শেষেই বসতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আইপিএল চলবে ৮ নভেম্বর পর্যন্ত। তবে আইপিএল কোনভাবেই ছোট ফরম্যাটে করা হচ্ছে না বলেও জানা গিয়েছে বোর্ড সূত্রে।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...